২১। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এবং উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত গভর্নিং বোর্ড নামে একটি বোর্ড থাকিবে, যথাঃ- (ক) প্রধানমন্ত্রী বা তৎকর্তৃক মনোনীত কোন সদস্য, যিনি একজন মন্ত্রী, যিনি গভর্ণিং বোর্ডের চেয়্যারম্যানও হইবেন; (খ) শিল্প, বাণিজ্য, অর্থ, পরিকল্পনা, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, যোগাযোগ, শ্রম ও কর্মসংস্থান, পরিবেশ ও বন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী/প্রতিমন্ত্রীগণ, পদাধিকারবলে; (গ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পদাধিকারবলে; (ঘ) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, পদাধিকারবলে; (ঙ) বিনিয়োগ বোর্ডের নির্বাহী…