২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "অর্থনৈতিক অঞ্চল" অর্থ ধারা ৫ এর অধীন সরকার কর্তৃক ঘোষিত কোন অর্থনৈতিক অঞ্চল; (২) "অর্থনৈতিক অঞ্চল ডেভেলপার" অর্থ ধারা ৮ এর অধীন নিযুক্ত অর্থনৈতিক অঞ্চল ডেভেলপার; (৩) "কর্তৃপক্ষ" অর্থ ধারা ১৭ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (৪) "গভর্ণিং বোর্ড" অর্থ কর্তৃপক্ষের গভর্ণিং বোর্ড; (৫) "চেয়ারম্যান" অর্থ গভর্ণিং বোর্ডের চেয়ারম্যান; (৬) "নির্বাহী বোর্ড" অর্থ কর্তৃপক্ষের নির্বাহী বোর্ড; (৭) "নির্বাহী চেয়ারম্যান" অর্থ নির্বাহী বোর্ডের চেয়ারম্যান; (৮) "নির্ধারিত" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত এবং…