১৩। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন অঞ্চল বা অঞ্চলের কোন প্রতিষ্ঠানকে নিম্নবর্ণিত সকল বা যে কোন আইনের সকল বা যে কোন বিধান হইতে অব্যাহতি দিতে পারিবে, অথবা এই মর্মে নির্দেশ দিতে পারিবে যে, উক্ত সকল বা যে কোন আইনের বিধানাবলী, উক্ত প্রজ্ঞাপনে বিধৃত পরিবর্তন বা সংশোধন সাপেক্ষে কোন অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা :- (ক) Municipal Taxation Act, 1881 (Act No. XI of 1881) ; (খ) Explosives Act, 1884 (Act No. IV of 1884) ; (গ) Stamp Act, 1899 (Act No. II of 1809) ; (ঘ) Electricity Act, 1910 (Act No. IX of 1910) ; (ঙ) Boilers Act, 1923 (Act No. V of 1923) ; (চ) Foreign Exchange…