১২। কর্তৃপক্ষ- (ক) অর্থনৈতিক অঞ্চল পরিচালনার জন্য অর্থনৈতিক অঞ্চল ডেভেলপার ও শিল্প ইউনিটসমূহের প্রয়োজনীয় সেবা যেমন-অর্থনৈতিক অঞ্চলের ভূমি নির্বাচনের অনুমতি, অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, ক্লিয়ারেন্সসমূহ, সার্টিফিকেটসমূহ, সার্টিফিকেট অব অরিজিন, পারমিট ফর রিপ্যাট্রিয়েশন অব ক্যাপিটাল এন্ড ডেভিডেন্ডস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, নির্মাণ পারমিটসহ যে কোন প্রকারের আইনগত দলিল, ইত্যাদি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করিবে; এবং (খ) শিল্প কারখানা স্থাপনের জন্য উপযুক্ত প্লটসমূহ, ধারা ১৬ এর বিধান সাপেক্ষে সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে বরাদ্দ বা ইজারা প্রদানের ব্যবস্থা করিবে।