৯। একাডেমি নিম্নবর্ণিত কোনো কারণে কোনো সদস্যের সদস্যপদ বাতিল করিতে পারিবে, যথা:- (ক) নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ৬(ছয়) মাস কারাদণ্ডে দণ্ডিত হইলে; (খ) একাডেমির স্বার্থ বা আদর্শের পরিপন্থি কোনো কর্মকাণ্ডের সহিত জড়িত থাকিলে; অথবা (গ) সদস্যপদ প্রাপ্তির জন্য নির্ধারিত যোগ্যতার সহিত অসঙ্গতি দেখা দিলে।