৪৩। (১) Bangla Academy Ordinance, 1978 (Ordinance No. XIX of 1978), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও- (ক) উক্ত Ordinance এর অধীন প্রতিষ্ঠিত Bangla Academy, অতঃপর বিলুপ্ত Academy বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) এই আইনের অধীন নির্বাহী পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত উক্ত Ordinance এর অধীন গঠিত কার্যনির্বাহী পরিষদ একাডেমির নির্বাহী পরিষদ হিসাবে গণ্য হইবে; (গ) বিলুপ্ত Academy-র সকল বিভাগ এই আইনের অধীন একাডেমির বিভাগ হিসাবে গণ্য হইবে; (ঘ) বিলুপ্ত Academy-র সভাপতি, ফেলো, জীবনসদস্য ও সদস্যগণ যথাক্রমে, একাডেমির সভাপতি, ফেলো,…