৩৮। (১) প্রত্যেক অর্থ বৎসর সমাপ্তির ৯০ (নব্বই) দিনের মধ্যে মহাপরিচালক একাডেমির পূর্ববর্তী বৎসরে গৃহীত ও সম্পাদিত কার্যাবলির উপর একটি বাৎসরিক প্রতিবেদন প্রস্ত্তত করিয়া নির্বাহী পরিষদের নিকট উপস্থাপন করিবেন এবং নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে, বার্ষিক সাধারণ সভায় পেশ করিবেন। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, প্রয়োজনে, যে কোনো সময়ে একাডেমির নিকট হইতে উহার যে কোনো বিষয়ে প্রতিবেদন বা বিবরণী আহবান করিতে পারিবে এবং একাডেমি সরকারের নিকট উহা সরবরাহ করিতে বাধ্য থাকিবে।