৩০। (১) একাডেমির একজন সচিব থাকিবেন, যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরির শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (২) সচিব একাডেমির সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশক্রমে সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (খ) সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের নির্দেশ মোতাবেক একাডেমির অন্যান্য কার্য সম্পাদন করিবেন। (৩) সচিবের পদ শূন্য হইলে, বা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে সচিব তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, নবনিযু্ক্ত সচিব কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা সচিব পুনরায় স্বীয় দায়িত্ব…