২৫। (১) নির্বাহী পরিষদের সভাপতির অনুমোদনক্রমে এবং নির্ধারিত পদ্ধতিতে সচিব নির্বাহী পরিষদের সভা আহবান করিবেন। (২) প্রতি বৎসর নির্বাহী পরিষদের কমপক্ষে ৪ (চার) টি সভা অনুষ্ঠিত হইবে। (৩) নির্বাহী পরিষদের সভাপতি নির্বাহী পরিষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত নির্বাহী পরিষদের কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৪) নির্বাহী পরিষদের সভার কোরামের জন্য কমপক্ষে এক-পঞ্চমাংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৫) নির্বাহী পরিষদের প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক একটি ভোট প্রদানের ক্ষমতা…