১২। (১) একাডেমির নিম্নবর্ণিত বিভাগ থাকিবে, যথা :- (ক) গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ; (খ) অনুবাদ, পাঠ্যপুস্তক ও আন্তর্জাতিক সংযোগ; (গ) জনসংযোগ, তথ্য প্রযুক্তিও প্রশিক্ষণ; (ঘ) বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ; (ঙ) সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন; (চ) গ্রন্থাগার; (ছ) ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা; (জ) প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা। (২) নির্বাহী পরিষদ, সরকারের পূর্বানুমোদনক্রমে, উপ-ধারা (১) এ উল্লিখিত বিভাগের অতিরিক্ত বিভাগ গঠন এবং পুনর্বিন্যাস করিতে পারিবে। (৩) একাডেমির প্রত্যেক বিভাগের দায়িত্ব ও কার্যাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।