৬। জাতীয় লবণ কমিটির দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) লবণের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন, আয়োডিনযুক্তকরণ, মজুত, বিক্রয়, পরিবহণ, বাজারজাতকরণ, লবণ কারখানার জন্য আয়োডিনের সরবরাহ, আমদানি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার নীতি বিষয়ে সুপারিশ প্রণয়ন; (খ) আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধের লক্ষ্যে সামগ্রিক কর্ম-কৌশল প্রণয়ন; (গ) মানুষ ও অন্যান্য প্রাণীর খাদ্যদ্রব্য প্রস্তুতকারী শিল্পে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বাধ্যতামূলককরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রণয়ন; (ঘ) লবণ গবেষণা এবং লবণ শিল্পের আধুনিকীকরণ ও প্রসারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন; (ঙ) জনসাধারণকে আয়োডিনযুক্ত লবণ…