৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, একটি জাতীয় লবণ কমিটি থাকিবে, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী জাতীয় লবণ কমিটির উপদেষ্টা হইবেন এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে উক্ত জাতীয় লবণ কমিটি গঠিত হইবে, যথা :- (ক) সচিব, শিল্প মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১(এক) জন কর্মকর্তা; (গ) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১(এক) জন কর্মকর্তা; (ঘ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঙ)…