২৯। সরকারের নিকট হইতে এতদুদ্দেশ্যে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা এই আইন এবং তদধীন প্রণীত বিধির বিধানাবলি সাপেক্ষে নিম্নবর্ণিত কার্য সম্পাদন করিতে পারিবেন, যথা :- (ক) লবণ পরিশোধন ও আয়োডিনযুক্তকরণ কারখানায় এবং গুদামজাতকরণের স্থানে প্রবেশ, পরিদর্শন ও বিনা পরোয়ানায় তল্লাশি; (খ) লবণ পরিশোধন, আয়োডিনযুক্তকরণ বা গুদামজাতকরণ সংক্রান্ত হিসাব বই, রেজিস্টার ও অন্যান্য নথিপত্র পরীক্ষা; (গ) লবণ পরিশোধন ও আয়োডিনযুক্তকরণে ব্যবহৃত সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি ও উপাদান পরীক্ষা এবং প্যাকেটকৃত লবণের ওজন পরীক্ষা; (ঘ) লবণ পরিশোধন ও আয়োডিনযুক্তকরণে ব্যবহৃত সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি ও উপাদান পরীক্ষা এবং…