২৭। লবণ গবেষণা ইনস্টিটিউটের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) লবণ উৎপাদন, পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশ; (খ) লবণ উৎপাদনে বৈশ্বিকভাবে ব্যবহৃত অধিক উৎপাদনশীল পদ্ধতি বিষয়ে অবহিত হওয়া এবং উহার আলোকে গবেষণাপূর্বক বাংলাদেশের উপযোগী লবণ উৎপাদন, পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণের পদ্ধতির প্রবর্তন; (গ) দেশীয় উন্নত ও সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবন; (ঘ) যুগোপযোগী ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন; (ঙ) উপকূলীয় এলাকার সম্ভাব্য সকল স্থানে লবণ উৎপাদনসহ মৌসুমী চাষ পদ্ধতির পরিবর্তে সারা বৎসরব্যাপী লবণ উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন; এবং (চ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো…