২৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, আয়োডিনযুক্ত লবণ বিষয়ে গবেষণা পরিচালনার উদ্দেশ্যে, একটি লবণ গবেষণা ইনস্টিটিউট স্থাপন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন গবেষণা ইনস্টিটিউট স্থাপন এবং উহার কার্যক্রম শুরু করিবার পূর্ব পর্যন্ত সময়ের জন্য, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোনো গবেষণাগারকে লবণ গবেষণাগার হিসাবে ঘোষণা করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন স্থাপিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান, গবেষক নিয়োগ, জনবল কাঠামো, কর্মের পরিধি, শর্ত, কার্যপদ্ধতিসহ অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।