২৪। এই আইনের অধীন প্রত্যেক নিবন্ধন গ্রহীতা লবণ উৎপাদন, আয়োডিনযুক্তকরণ, আমদানি, মজুত, সরবরাহ ও অন্যান্য বিষয়াদি সংক্রান্ত তথ্যাদি ও কাগজপত্র, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সংরক্ষণ করিবেন, এবং সরকার বা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে উহা তাৎক্ষণিকভাবে প্রদর্শনে বাধ্য থাকিবেন।