২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘আয়োডিনযুক্ত লবণ’ অর্থ ধারা ১০ এর অধীন নির্ধারিত মান ও মাত্রার আয়োডিনযুক্ত লবণ; (২) ‘ইনস্টিটিউট’ অর্থ এই আইনের অধীন ধারা ২৬ এর অধীন স্থাপিত জাতীয় লবণ গবেষণা ইনস্টিটিউট; (৩) ‘উৎপাদন’ অর্থ আয়োডিনবিহীন লবণের সহিত আয়োডিনযুক্তকরণের মাধ্যমে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ বা পরিশোধন; (৪) ‘উৎপাদনকারী’ অর্থ আয়োডিনযুক্ত লবণ উৎপাদনের সহিত যুক্ত নিবন্ধিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান; (৫) ‘জাতীয় লবণ কমিটি’ অর্থ ধারা ৪ এর অধীন গঠিত জাতীয় লবণ কমিটি; (৬) ‘খাদ্য’ অর্থ- (ক) নিরাপদ খাদ্য আইন, ২০১৩ (২০১৩ খ্রিস্টাব্দের ৪৩ নং আইন) এর ধারা ২ এর…