১৮। লবণ কারখানার মালিকগণ লবণ কারাখানায় অপরিশোধিত লবণ ক্রয় ও মজুতের পরিমাণ এবং অপরিশোধিত লবণ পরিশোধন, আয়োডিনযুক্তকরণ, বাজারজাতকরণ, বিক্রয়, মজুত ও এতদ্সংক্রান্ত তথ্য ধারা ৮ এর অধীন গঠিত আয়োডিনযুক্ত লবণ পর্যবেক্ষণ ও বাস্তবায়ন সেলে প্রেরণ করিবে।