১৫। (১) ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন লবণের উৎপাদন বৃদ্ধি, উৎপাদনের বিজ্ঞানভিত্তিক কৌশল প্রয়োগ, নিরাপদ উৎপাদন, পরিশোধন এবং অন্যান্য বিষয়ে লবণ উৎপাদনকারী ও পরিশোধকারীগণকে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, প্রয়োজনে, জেলা লবণ ব্যবস্থাপনা কমিটি বা প্রান্তিক কমিটিসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করিতে পারিবে।