১৪। (১) সরকার, জাতীয় লবণ কমিটির সুপারিশ অনুযায়ী, লবণ পরিশোধনাগার ও আয়োডিনযুক্তকারী কারখানার জন্য প্রয়োজনীয় পরিমাণ আয়োডিনের সরবরাহ নিশ্চিত করিবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, সরকার এতদ্বিষয়ে কার্যক্রম রহিয়াছে এইরূপ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের সহায়তা গ্রহণ করিতে পারিবে।