৮৷ সরকারের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি যে কোন ভোজ্য লবণ তৈরীর কারখানা বা যে কোন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, গুদাম বা স্থানে রক্ষিত ভোজ্য লবণ পরিদর্শন করিতে পারিবেন এবং উহা পরীক্ষার জন্য যে কোন লবণ গবেষণাগারে পাঠাইতে পারিবেন৷