৭৷ (১) এই আইনের অধীন নিবন্ধীকৃত কোন ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তি ভোজ্য লবণ উত্পাদন করিতে পারিবেন না৷ (২) ভোজ্য লবণ উত্পাদনে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে ভোজ্য লবণ উত্পাদনকারী ব্যক্তি হিসাবে নিবন্ধীকৃত হইতে হইবে৷ (৩) কোন ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত পন্থায় ও ফিস প্রদান করিয়া লবণ কমিটির নিকট নিবন্ধীকৃত হইতে পারিবেন৷ (৪) এই আইন প্রবর্তনের পূর্ব হইতে ভোজ্য লবণ উত্পাদনকারী কোন ব্যক্তি এই আইন প্রবর্তনের তারিখ হইতে তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে এই ধারার অধীন ভোজ্য লবণ উত্পাদনকারী হিসাবে নিবন্ধীকৃত হইতে পারিবেন৷