৬৷ (১) কোন ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধি মোতাবেক তৈরী প্যাকেট ব্যতীত অন্য কোন প্রকারে কোন ভোজ্য লবণ বিক্রয় করিতে, গুদামজাত করিতে, বিতরণ করিতে বা প্রদর্শন করিতে পারিবেন না৷ (২) ভোজ্য লবণের প্রত্যেক প্যাকেটের উপরে নিম্নলিখিত বিষয়গুলি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকিবে, যথা :- (ক) উত্পাদনকারীর নাম ও ঠিকানা; (খ) লবণের পরিমাণ এবং উহার উত্পাদন ও প্যাকেটস্থ করার তারিখ; (গ) প্যাকেটের নম্বর; (ঘ) সর্বোচ্চ খুচরা মূল্য; (ঙ) লবণে আয়োডিন মিশ্রিত হওয়া সম্পর্কে একটি ঘোষণা৷ (৩) কোন ব্যক্তি প্যাকেটে উল্লিখিত মূল্যের অধিক মূল্যে ভোজ্য লবণ বিক্রয় করিতে পারিবেন না৷