৪৷ (১) কোন ব্যক্তি আয়োডিন মিশ্রিত লবণ ব্যতীত অন্য কোন ভোজ্য লবণ বাংলাদেশে আমদানী করিতে পারিবেন না : তবে শর্ত থাকে যে, ভোজ্য লবণ উত্পাদনের জন্য অথবা রাসায়নিক কারখানায় ব্যবহারের জন্য কাঁচা লবণ আমদানীর ক্ষেত্রে এই উপ-ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না৷ (২) কোন ব্যক্তি আয়োডিন মিশ্রিত ভোজ্য লবণ ব্যতীত অন্য কোন ভোজ্য লবণ উত্পাদন করিতে, গুদামজাত করিতে, বিতরণ করিতে বা প্রদর্শন করিতে পারিবেন না : তবে শর্ত থাকে যে, কোন খাদ্য বা পানীয় দ্রব্য তৈরী বা উত্পাদনের জন্য অথবা রাসায়নিক কারখানায় ব্যবহারের জন্য প্রয়োজনীয় ভোজ্য লবণ উত্পাদন, গুদামজাতকরণ, বিতরণ বা প্রদর্শন করার ক্ষেত্রে এই উপ-ধারার কোন কিছুই প্রযোজ্য…