৩৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একটি লবণ কমিটি থাকিবে৷ (২) একজন চেয়ারম্যান এবং অন্যুন পাঁচজন অন্যান্য সদস্য-সমন্বয়ে লবণ কমিটি গঠিত হইবে৷ (৩) লবণ কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্য সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের নিয়োগের শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷