২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আয়োডিন মিশ্রিত লবণ” বলিতে ঐ লবণকে বুঝাইবে যাহার মধ্যে জলীয় অংশের পরিমাণ উহার অশুষ্ক নমুনার ওজনের ৬.০ শতাংশের বেশী হইবে না এবং নিম্নবর্ণিত উপাদান শুষ্ক ওজনের ভিত্তিতে নিম্ন Dল্লিখিত পরিমাণে থাকিবে, যথা:- (অ) অন্যুন ৯৬.০ শতাংশ ওজনের সোডিয়াম ক্লোরাইড; (আ) অনধিক ০.১ শতাংশ ওজনের পানিতে অদ্রবণীয় পদার্থ; (ই) অনধিক ৩.০ শতাংশ ওজনের, সোডিয়াম ক্লোরাইড ব্যতীত, পানিতে দ্রবণীয় পদার্থ; (ঈ) ৪.৫ হইতে ৫.০ লক্ষাংশ পরিমাণ আয়োডিন (উত্পাদনের সময়), এবং অন্যুন ২.০০ লক্ষাংশ আয়োডিন (খুচরা বিক্রয়ের সময়); (খ) “প্যাকেট” অর্থ এই আইন বা তদধীন প্রণীত বিধি মোতাবেক…