৭০। (১) উপ-ধারা (২) এর বিধানাবলি সাপেক্ষে, কোনো করবর্ষে কোনো খাতের নিরূপিত ক্ষতি অন্য খাতের আয়ের সহিত সমন্বয় করা যাইবে। (২) নিম্নবর্ণিত সারণী উল্লিখিত কোনো ক্ষতি কেবল সেই খাত বা উৎসের আয় ব্যতীত অন্য কোনো খাত বা উৎসের আয়ের সহিত সমন্বয় করা যাইবে না, যথা:- সারণী ক্রমিক নং আয়ের উৎস বা খাত যেরূপে সমন্বয় করা যাইবে (১) (২) (৩) ১। মূলধনি ক্ষতি কেবল মূলধনি আয়ের সহিত সমন্বয় করা যাইবে। ২। ব্যবসায়িক ক্ষতি কেবল ব্যবসা হইতে আয়ের সহিত সমন্বয় করা যাইবে। ৩। ফটকা ব্যবসায় ক্ষতি কেবল ফটকা ব্যবসা হইতে আয়ের সহিত সমন্বয় করা যাইবে। ৪। তামাক জাতীয় পণ্যের ব্যবসায় ক্ষতি কেবল তামাক জাতীয় পণ্যের ব্যবসা হইতে আয়ের সহিত…