৪। এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত আয়কর কর্তৃপক্ষ থাকিবে, যথা:- (ক) জাতীয় রাজস্ব বোর্ড; (খ) মুখ্য কর কমিশনার; (গ) মহাপরিচালক (পরিদর্শন); (ঘ) কর কমিশনার (আপিল); (ঙ) কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট); (চ) মহাপরিচালক (প্রশিক্ষণ); (ছ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); (জ) কর কমিশনার; (ঝ) অতিরিক্ত কর কমিশনার যিনি অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা অতিরিক্ত মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ), অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার; (ঞ) যুগ্মকর কমিশনার যিনি যুগ্মকর কমিশনার (আপিল), পরিচালক (প্রশিক্ষণ), পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল),…