৩৭। মোট ভাড়ামূল্য পরিগণনা।- কোনো আয়বর্ষে কোনো সম্পত্তির মোট ভাড়ামূল্য নিম্নবর্ণিত সূত্রানুযায়ী পরিগণনা করিতে হইবে, যথা:- ক = (খ+গ+ঘ)-ঙ-চ, যেখানে- ক = মোট ভাড়ামূল্য, খ = উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত ভাড়ার পরিমাণ, বা সম্পত্তির বার্ষিক মূল্য, এই দুইয়ের মধ্যে যাহা অধিক, গ = উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত অগ্রিম ভাড়া প্রকৃতির অর্থ, তাহা যে নামেই অভিহিত হউক না কেন, ঘ = উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত অন্য যেকোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থমূল্য, যাহা ‘খ’ বা ‘গ’তে উল্লিখিত অঙ্কের অতিরিক্ত, ঙ = এইরূপ কোনো অগ্রিম অঙ্ক, যাহা পূর্ববর্তী কোনো আয়বর্ষে গৃহীত হইবার কারণে মোট ভাড়ামূল্যে…