৩০। এই আইনে ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে, আয়কর আরোপ এবং মোট আয় পরিগণনার জন্য, যেকোনো আয় নিম্নবর্ণিত কোনো একটি খাতে শ্রেণিবদ্ধ হইবে, যথা:- (ক) চাকরি হইতে আয়; (খ) ভাড়া হইতে আয়; (গ) কৃষি হইতে আয়; (ঘ) ব্যবসা হইতে আয়; (ঙ) মূলধনি আয়; (চ) আর্থিক পরিসম্পদ হইতে আয়; (ছ) অন্যান্য উৎস হইতে আয়।