২৮৬। (১) কোনো করদাতা আয়কর কর্তৃপক্ষের আদেশে সংক্ষুব্ধ হইলে সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট নিম্নবর্ণিত বিষয়ে আপিল করিতে পারিবেন, যথা:- (ক) আয় নির্ধারণ; (খ) পরিশোধ্য করদায় নিরূপণ; (গ) ক্ষতির সমন্বয় বা জের টানা; (ঘ) দণ্ড বা সুদ আরোপ; (ঙ) চার্জ এবং সারচার্জ বা অন্য কোনো অর্থ হিসাব; (চ) প্রত্যর্পণের পরিমাণ নিরূপণ; (ছ) করের ক্রেডিট; এবং (জ) কোনো প্রত্যর্পণ সংক্রান্ত। (২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে কেবল কমিশনার (আপিল) বরাবর আপিল করা যাইবে, যথা:- (ক) কোম্পানি কর্তৃক আপিল; (খ) ধারা ২১৩ এর অধীন প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আপিল; এবং (গ) আন্তর্জাতিক লেনদেন সংশ্লিষ্ট সমন্বয়…