২৫৩। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত ব্যক্তিগণ, উপ-ধারা (২) ও (৩) এর বিধানাবলি সাপেক্ষে, কোনো অনিবাসীর এজেন্ট হিসাবে বিবেচিত হইবেন, যথা:- (ক) বাংলাদেশের কোনো ব্যক্তি- (অ) যিনি অনিবাসীর দ্বারা বা তাহার পক্ষে নিযুক্ত হইয়াছেন; (আ) যাহার অনিবাসীর সহিত ব্যবসায়িক সম্পর্ক রহিয়াছে; (ই) যিনি অনিবাসীর মালিকানাধীন কোনো অর্থ ধারণ করিয়া অথবা প্রাপ্তি বা বন্দোবস্তকে নিয়ন্ত্রণ করেন; (ঈ) যিনি অনিবাসীর একজন ট্রাস্টি; বা (উ) যাহার নিকট হইতে বা মাধ্যমে অনিবাসী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আয় গ্রহণ করেন; (খ) নিবাসী বা অনিবাসী কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের বাহিরে অবস্থানরত কোনো ব্যক্তির নিকট হইতে…