১৯৮। এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,- (১) “তদন্তকারী আয়কর কর্তৃপক্ষ” অর্থ- (অ) মহাপরিচালক (পরিদর্শন); (আ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); (ই) কর কমিশনার; এবং (ঈ) বোর্ড বা কর কমিশনার কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো আয়কর কর্তৃপক্ষ; (২) “আয় সম্পর্কিত রেকর্ড” অর্থ কোনো হিসাব বহি, দলিলাদি, ইলেক্ট্রনিক রেকর্ড ও সিস্টেম।