১৯৭। (১) উপ-ধারা (২) এবং (৩) এর বিধান সাপেক্ষে, নিম্নরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পর- (ক) ধারা ২৩৫ এর অধীন প্রণীত কর নির্ধারণের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট করবর্ষে উক্ত আয় প্রথমবার নিরূপণযোগ্য হইয়াছে তাহা সমাপ্তির ৩ (তিন) বৎসরের মধ্যে; অথবা (খ) ধারা ১৭১ অনুসারে নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করিবার ক্ষেত্রে যে করবর্ষে উক্ত আয় প্রথমবার নিরূপণযোগ্য হইয়াছে তাহা সমাপ্তির ১ (এক) বৎসরের মধ্যে; (গ) দফা (ক) ও (খ)-তে বর্ণিত ক্ষেত্র ব্যতীত কর নির্ধারণ করিবার ক্ষেত্রে যে করবর্ষে উক্ত আয় প্রথমবার নিরূপণযোগ্য হইয়াছে তাহা সমাপ্তির ৬ (ছয়) মাসের মধ্যে। (২) ধারা ২১২ এর উপ-ধারা (১) এর অধীন নোটিশ জারি করা হইলে যে বৎসরে…