১৯৫। (১) উপকর কমিশনার স্পটে কোনো ব্যক্তির কর নির্ধারণ করিতে পারিবেন, যদি উক্ত ব্যক্তির- (ক) করযোগ্য আয় থাকে; (খ) রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকে; (গ) এই আইনের কোনো বিধানাবলি পরিপালনের বাধ্যবাধকতা থাকে; (ঘ) এই আইনের কোনো বিধানাবলি কার্যকরণে বা পরিপালনে ব্যর্থ হইলে। (২) কর কমিশনার তাহার এখতিয়ারে তাহার অধীনস্ত যেকোনো উপকর কমিশনারকে এই ধারার অধীন কর নির্ধারণের জন্য ক্ষমতার্পণ করিতে পারিবেন।