১৮৫। (১) উপকর কমিশনার কোনো আয়বর্ষে করদাতার মোট আয়ের উপর সাময়িক কর নির্ধারণ করিতে পারিবেন। (২) সাময়িক কর নির্ধারণ নিম্নবর্ণিত সময়ে করা হইবে, যথা:- (ক) যেইক্ষেত্রে সংশ্লিষ্ট করবর্ষের যেকোনো সময়ে রিটার্ন দাখিল করা হইয়াছে; এবং (খ) যেইক্ষেত্রে করদিবসে বা করদিবসের পূর্ববর্তী কোনো দিনে সংশ্লিষ্ট করবর্ষের রিটার্ন জমা করা হয় নাই। (৩) সাময়িক কর নির্ধারণ নিম্নবর্ণিত বিষয়ের ভিত্তিতে প্রস্তুত করা হইবে, যথা:- (ক) উপ-ধারা (২) এর দফা (ক)-তে উল্লিখিত ক্ষেত্রে, রিটার্নের ভিত্তিতে এবং হিসাব ও দলিলাদি, যদি থাকে, তৎসহ; (খ) উপ-ধারা (২) এর দফা (খ)-তে উল্লিখিত ক্ষেত্রে, কোনো সহজলভ্য তথ্য বা উপাদান এবং উপকর…