১৮৩। (১) কোনো করদাতা- (ক) ধারা ১৬৬, ২১২ বা ১৭৫ এর অধীন কোনো রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিল করিলে বা দাখিলের যোগ্য হইলে; বা (খ) ধারা ১৮২ এর উপ-ধারা (১২) অনুযায়ী কর নির্ধারণের যোগ্য হইলে; বা (গ) এই আইনের বিধানানুযায়ী কোনো কর বা অন্য কোনো অঙ্ক পরিশোধের যোগ্য হইলে; উপকর কমিশনার, এই ধারার অধীন, সংশ্লিষ্ট রিটার্নের বা দলিলাদির ভিত্তিতে কর বা অন্য কোনো অঙ্ক নির্ধারণ করিতে পারিবেন। (২) যেইক্ষেত্রে উপকর কমিশনার সন্তুষ্ট হন যে, করদাতার কর নির্ধারণ বা করদায় পরিগণনা করিবার জন্য করদাতার উপস্থিতি বা কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন নাই, সেইক্ষেত্রে উপকর কমিশনার রিটার্ন বা সংশোধিত রিটার্নের ভিত্তিতে,…