১৮২। (১) বোর্ড বা বোর্ডের অনুমোদনক্রমে অধীনস্থ কোনো কর্তৃপক্ষ, বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, ধারা ১৮০ এর অধীন দাখিলকৃত রিটার্ন বা সংশোধিত রিটার্ন হইতে অডিটের জন্য রিটার্ন নির্বাচন করিতে পারিবে এবং অডিটের উদ্দেশ্যে উহা সংশ্লিষ্ট কর কমিশনারের নিকট প্রেরণ করিবে। (২) অডিটের জন্য নির্বাচিত রিটার্নের তালিকা প্রাপ্তির দিন হইতে অনধিক ৭ (সাত) কর্মদিবসের মধ্যে কর কমিশনার, আদেশ দ্বারা, প্রতিটি অডিট মামলার জন্য অনুসন্ধানকারী টিম, অডিট টিম এবং অডিট কিউরেটর নিযুক্ত করিবেন এবং এইরূপ আদেশ স্বাক্ষরের দিনে সংশ্লিষ্ট সকল অনুসন্ধানকারী টিম, অডিট টিম, অডিট কিউরেটর এবং উপকর কমিশনারকে প্রেরণ করিবেন। (৩) উপকর…