১৭৫। (১) ধারা ১৬৬ বা ২১২ অনুসারে “সাধারণ রিটার্ন” দাখিলের পর রিটার্নে কোনো উপেক্ষিত বা অশুদ্ধ বিবৃতি পরিলক্ষিত হইলে, কোনো প্রকার করদায় হ্রাস না করিয়া, সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে। (২) যেইক্ষেত্রে কর নির্ধারণ সম্পন্ন হয় নাই সেইক্ষেত্রে সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণী আদেশ প্রণয়নের সর্বশেষ তারিখের অন্যূন ৬ (ছয়) মাস পূর্বে অথবা প্রথমবার ধার্যকৃত শুনানির তারিখের পূর্বে, যাহা আগে ঘটে, সংশোধিত রিটার্ন দাখিল করিতে হইবে।