১৬৩। (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, করদাতা কর্তৃক, এই ধারার বিধানাবলি সাপেক্ষে, ন্যূনতম কর পরিশোধযোগ্য হইবে। (২) উপ-ধারা (৩) সাপেক্ষে, কতিপয় ধারার অধীন কর্তন বা সংগ্রহ করা হইয়াছে এইরূপ উৎসসমূহের আয়ের উপর নিম্নরূপ ন্যূনতম কর পরিশোধ করিতে হইবে- (ক) দফা (খ) এ উল্লিখিত ধারাসমূহের অধীন কর্তন বা সংগ্রহকৃত কর সেই সকল এক বা একাধিক উৎসসমূহের, যাহার জন্য কর কর্তন বা সংগ্রহ করা হইয়াছে, আয়ের উপর ন্যূনতম কর হিসাবে গণ্য হইবে; (খ) দফা (ক) এ উল্লিখিত কর ধারা ৮৮-৯২, ৯৪-৯৫, ১০০-১০২, ১০৫, ১০৬, ১০৮, ১১০-১১৮, ১২০-১২৯ এবং ১৩২-১৩৯ এর অধীন কর্তন বা সংগ্রহকৃত কর হিসাবে গণ্য হইবে; (গ) ন্যূনতম…