১৪১। (১) যেইক্ষেত্রে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোনো কর ব্যতীত কোনো পরিশোধ করেন, সেইক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতিতে পরিগণিত অঙ্কের উপর প্রযোজ্য হারে কর কর্তন করিতে হইবে, যথা:- গ = (১০০ × ক)/(১০০-খ), যেখানে- গ = কর্তনের উদ্দেশ্যে পরিগণিত অঙ্ক, ক = কর ব্যতীত পরিশোধ এর পরিমাণ, খ = প্রযোজ্য করহার। (২) যেইক্ষেত্রে, কর ব্যতীত পরিশোধের প্রাপক,- (ক) রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে বাধ্য কিন্তু উহা উপস্থাপনে ব্যর্থ হইয়াছেন; বা (খ) ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ গ্রহণে ব্যর্থ হইয়াছেন, সেইক্ষেত্রে, উপ-ধারা (১) এ বর্ণিত ‘খ’ এই অধ্যায়ের বিধানানুযায়ী নির্ধারিত হইবে। (৩) এই ধারার…