১৩৮। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যদি না নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা হয়, যথা:- সারণী ক্রমিক নং গাড়ির ধরন অগ্রিম কর (টাকা ) (১) (২) (৩) ১। ৫২ আসনের অধিক আসন বিশিষ্ট বাস ১৬ (ষোল) হাজার ২। ৫২ আসনের অধিক আসন নহে এইরূপ বাস ১১ (এগারো) হাজার ৫০০ (পাঁচশত) ৩। শীতাতপ নিয়ন্ত্রিত বাস ৩৭ (সাঁইত্রিশ) হাজার ৫০০ (পাঁচশত) ৪। ডাবল ডেকার বাস ১৬ (ষোল) হাজার ৫। শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস/কোস্টার ১৬…