১২৫। (১) Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর section 17 এর sub-section (1) এর clauses (b), (c) বা (d) এর অধীন দলিল দস্তাবেজ নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো নিবন্ধন কর্মকর্তা, নির্ধারিত হারে কর পরিশোধ ব্যতীত, কোনো দলিল দস্তাবেজ নিবন্ধন করিবেন না। (২) এই ধারার অধীন কর সংগ্রহের ক্ষেত্রে, করের হার- (ক) জমির ক্ষেত্রে কাঠা প্রতি ১.৬৫ (এক দশমিক পয়ষট্টি শতাংশ) ২০ (বিশ) লক্ষ টাকা; (খ) কোনো স্থাপনা, ভবন, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা ফ্লোর স্পেস এর ক্ষেত্রে প্রতি বর্গমিটার ১ (এক) হাজার টাকা; অথবা (গ) দলিলে উল্লিখিত মূল্যের উপর ১০% (দশ শতাংশ), যাহা অধিক হয়, তাহা অতিক্রম করিবে না। (৩) এই…