১০৯। (১) যেইক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি- (ক) কোনো গৃহ সম্পত্তি; (খ) হোটেল বা গেস্ট হাউজ; (গ) খালি স্থান বা প্ল্যান্ট বা যন্ত্রপাতি; বা (ঘ) সরকারি জলাধার ব্যতীত অন্য কোনো জলাধার, ভাড়া করেন সেইক্ষেত্রে উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তির ভাড়া পরিশোধকালে প্রদেয় ভাড়ার উপর ৫% (পাঁচ শতাংশ) হারে কর কর্তন করিবেন। (২) যেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের কর নির্ধারণের পর দেখা যায় যে, গৃহ সম্পত্তির মালিক কর্তৃক কোনো কর প্রদেয় নাই বা প্রদত্ত করের পরিমাণ প্রদেয় কর অপেক্ষা অধিক হয়, সেইক্ষেত্রে নিম্নবর্ণিত হারে কর্তিত অর্থ ফেরত প্রদান করা হইবে,- (ক) কোনো কর প্রদেয় না হইলে, সম্পূর্ণ অংশ; বা (খ) কর্তিত করের পরিমাণ…