৬৩। কোনো ব্যক্তি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের কোনো পদে অধিষ্ঠিত থাকা বা বিশ্ববিদ্যালয় বা কোনো ইনস্টিটিউটের কোনো কর্তৃপক্ষের সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি- (ক) অপ্রকৃতিস্থ বা অন্য কোনো অসুস্থতার কারণে তাহার দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে অক্ষম হন; (খ) উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হইবার পর উক্ত দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন; (গ) নৈতিক স্খলনজনিত অপরাধে উপযুক্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন।