৬। এই আইন এবং মঞ্জুরী কমিশন আদেশের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:- (ক) অ্যাভিয়েশন, অ্যাভিয়েশন সংক্রান্ত প্রকৌশল, অ্যাভিয়েশন ব্যবস্থাপনা ও যুদ্ধ কৌশল, নিরাপত্তা, ইত্যাদি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের উৎকর্ষ সাধন ও জ্ঞান বিতরণের ব্যবস্থা করা; (খ) বিজ্ঞান ও প্রযুক্তি, বিজনেস স্টাডিজ, অ্যারোস্পেস ও অ্যাভিয়েশন স্টাডিজ, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ও অন্যান্য বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা জ্ঞানের উৎকর্ষ সাধন ও জ্ঞান বিতরণের ব্যবস্থা করা; (গ) অঙ্গীভূত ও…