৪৮। এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:- (ক) ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) প্রো-ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) ট্রেজারারের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঘ) জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিদের সম্মানে অধ্যাপক পদ (চেয়ার) প্রবর্তন; (ঙ) সম্মানসূচক ডিগ্রি অথবা অন্য কোনো সম্মান প্রদান; (চ) ফেলোশীপ, স্কলারশীপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন; (ছ) গবেষণা কার্যক্রমের বিষয় ও ধরন নির্ধারণ; (জ) ডিগ্রি, ডিপ্লোমা অথবা সনদ প্রদান; (ঝ) শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ;…