৪০। বিশ্ববিদ্যালয়ের একটি মুদ্রণ ও প্রকাশনা বিভাগ থাকিবে এবং উক্ত বিভাগ নিম্নবর্ণিত কার্যাদি সম্পন্ন করিবে, যথা :- (ক) প্রশ্নপত্র মুদ্রণ; (খ) উত্তরপত্র প্রস্তুত; (গ) গবেষণামূলক প্রবন্ধ, পুস্তক, জার্নাল, ইত্যাদি মুদ্রণ ও প্রকাশ; এবং (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত অন্যান্য কার্য।