৩৯। (১) বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও আর্কাইভ থাকিবে। (২) গ্রন্থাগারিক নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করিবে, যথা:- (ক) গ্রন্থাগারের উন্নয়নের জন্য নীতিমালা তৈরি; (খ) বই, সাময়িকী, ইত্যাদি সংগ্রহ এবং বিতরণের ব্যবস্থা গ্রহণ; (গ) গ্রন্থাগার বুলেটিন প্রকাশ; (ঘ) গ্রন্থাগার ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট সার্ভিসের ব্যবস্থা গ্রহণ; এবং (ঙ) গ্রন্থাগার বিষয়ক আন্তঃবিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ও উন্নয়ন সাধন।