৩৬। অর্থ কমিটি-(ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয় সংক্রান্ত কার্য তত্ত্বাবধান করিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; (গ) বার্ষিক বাজেট বিবেচনা করিবে এবং তৎসম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; (ঘ) ভাইস চ্যান্সেলরের নির্দেশনা অথবা এতৎসংক্রান্ত আদেশ ও নির্দেশ অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করিবে; (ঙ) বিশ্ববিদ্যালয়ের অর্থ সিন্ডিকেটের পরামর্শ অনুযায়ী কোনো তপশিলি ব্যাংকে জমা করা এবং উক্ত হিসাব হইতে অর্থ উত্তোলনসহ ইহা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করিবে; (চ) শিক্ষক ও কর্মচারীদের সকল প্রকার পেনশন এবং অবসরজনিত…